মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

ডেসটিনি ২০০০ লিমিটেডের ঐতিহাসিক পিএসডি কনফারেন্স অনুষ্ঠিত

Exif_JPEG_420

‎

‎মিজানুর রহমান :

‎১৪ নভেম্বর, শনিবার ডেসটিনি ২০০০ লিমিটেডের আয়োজনে ঐতিহাসিক পিএসডি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে ডেসটিনির শীর্ষ নেতৃবৃন্দ, বোর্ড সদস্য ও সারা দেশ থেকে আগত পিএসডি ফোরামের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

‎

‎কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্ট নিযুক্ত বোর্ডের চেয়ারম্যান আহমাদ মুশফেক আনাম। তিনি তার বক্তব্যে ডেসটিনি ২০০০ লিমিটেডের বর্তমান অবস্থা, হাইকোর্টের নির্দেশনা, অডিট কার্যক্রম এবং কোম্পানি পুনরুজ্জীবনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

‎

‎অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল আমীন। তিনি বলেন, ডেসটিনির ৪৫ লাখ পরিবেশকের প্রাণের দাবি ব্যবসা পুনরায় চালু করা এবং বিনিয়োগ ফেরত পাওয়া। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

‎

‎কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসপিএল-এর লিগ্যাল এডভাইজার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হেলাল উদ্দিন। তিনি আইনি বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

‎

‎এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, পিএসডি ফোরামের সভাপতি আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন এবং পিএসডি ফোরামের সহকারী সম্পাদক মোঃ খলিলুর রহমান।

‎

‎কনফারেন্স শেষে নেতৃবৃন্দ ডেসটিনির ব্যবসা পুনরায় চালু, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2027 peoplewatchbd.com
Design & Developed BY Star Web Host It