বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
একাধিক সরকারি প্রতিষ্ঠানে দুদকের অভিযান কক্সবাজারে অসাধু রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে দখল হচ্ছে বনভূমি জাহিন ও জামাল উদ্দিন টেক্সটাইলসে বন্ড জালিয়াতির অভিযোগ, ৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন জাল সনদে বিপিসির শীর্ষ পদ, অবসরের পরই নথি গায়েব: অনুসন্ধানে মনি লাল দাশের অঢেল সম্পদের তথ্য লালমাটিয়ায় মেলার নামে হকারদের পকেটকাটা! দোকানপ্রতি ৮০০–১,০০০ টাকা আদায়ের অভিযোগ ১০ দিনে ২৬ লাখ টাকা লেনদেন, বন কর্মকর্তা ও দুই গার্ডের বিরুদ্ধে জিডি কাস্টমস কমিশনার আবু নূর রাশেদ আহম্মেদের দুর্নীতির অনুসন্ধানে দুদক ডেসটিনি ২০০০ লিমিটেডের ঐতিহাসিক পিএসডি কনফারেন্স অনুষ্ঠিত হোটেল দখলচেষ্টার ঘটনায় বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা হোটেল দখলচেষ্টার ঘটনায় বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারে অসাধু রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে দখল হচ্ছে বনভূমি

স্টাফ রিপোর্টার :

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা বেলালের বিরুদ্ধে সংরক্ষিত বনাঞ্চল উজাড়, পাহাড় কাটা এবং জব্দকৃত গাছ নিয়মবহির্ভূতভাবে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। ধোয়াপালং রেঞ্জের দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেপুটি রেঞ্জার বেলালের বিরুদ্ধে নিয়মিতভাবে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার এবং বিক্রির সাথে সরাসরি যুক্ত বলে দাবি করেছেন একাধিক স্থানীয় কাট ব্যবসায়ী ও একদল বনকর্মী।

জানা যায়, ধোঁয়াপালং, মরিচ্যা, খুনিয়া পালং বিট নিয়ে ধোঁয়াপালং রেঞ্জ এ রেঞ্জে বেলালের যোগদানের পর থেকে একের পর এক রাতের আঁধারে রেঞ্জ কর্মকর্তা সহযোগিতায় কাঠপাচারসহ বিভিন্ন অপরাধ নিয়মিত চলছে। 

নিলামকৃত গাছের আড়ালে বনায়নের গাছ কাটার অভিযোগ:
ধোঁয়াপালং রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে সামাজিক বনায়নের নিলামকৃত গাছের আড়ালে অন্য বনায়নের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে । অভিযোগ রয়েছে, রেঞ্জ কর্মকর্তা বেলালের যোগসাজশে নিলামের শর্ত ও নীতিমালা লঙ্ঘন করে প্রভাব খাটিয়ে এসব গাছ কেটে নিয়েছেন।

খুনিয়াপালংয়ের গাইনপাড়া ৪০ হেক্টর সামাজিক বনায়নের নিলামের ৯২ লট গাছ থেকে লট ব্যবসায়ীদের কাছ হতে সরকারি মূল্যের বাইরে প্রতি লটে ১০ হাজার টাকা করে অতিরিক্ত আদায় করছে করছে ব্যবসায়ীদের অভিযোগ ।লটের টাকা সময় মতো জমা না দেওয়ায় উপকারভোগিরা লাভাংশ পাচ্ছেনা। এতে সামাজিক বনায়নের একাধিক উপকারভোগিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সূত্রে জানা যায়,খুনিয়াপালংয়ের জহিরাকাটা নামক স্হান থেকে দিনরাত বালু উত্তোলন করা হলেও রহস্যজনক ভাবে নিরব ভূমিকা পালন করছে রেঞ্জ কর্মকর্তা।  

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, বনাঞ্চলের মুল্যবান গাছ কেটে পাচার সহজতর এবং দ্রুত অন্যত্র পাচারের জন্য সংরক্ষিত বনের ভেতর গাছ ও পাহাড় কাটছে কাঠ পাচারকারী ও বনভূমি দখলদাররা। কাঠ চোরাকারবারী সিন্ডিকেটের সাথে গোপন বৈঠকের মাধ্যমে কাঠ পাচার করে পকেট ভারি করছে রেঞ্জ কর্মকর্তা।  নির্বিঘ্নে ডাম্পার যোগে দিনে ও রাতে কাঠ পাচার করা হচ্ছে বনের মূল্যবান কাঠ। অবৈধ দখলদারের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে দালান নির্মাণে সহযোগীতাও করেছে রেঞ্জ কর্মকর্তা। ধোঁয়াপালংয়ে প্রতিটি অবৈধ কাঁচা পাকা দালান থেকে তিনি লাখ লাখ টাকা অনৈতিক সুবিধা নিয়েছে বলে অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বনজায়গীরদার (ভিলেজার) জানান, বিভিন্ন পয়েন্টে দিনে ও রাতে গাছ কাটা যাচ্ছে।এমনকি মুল্যবান গাছ ছাড়াও  বনাঞ্চল থেকে লাকড়ী যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়। রেঞ্জে প্রতিনিয়ত গাছ নিধন করেছে কাঠ চোরেরা। তাদের দাবী সংশ্লিষ্ট উর্ধ্বতন বন কর্মকর্তারা এসব এলাকা পরিদর্শন করলে শতশত সদ্যকাটা গাছের মুথা পাওয়া যাবে।রেঞ্জ কর্মকর্তা মাঝে মধ্যে টহলে গিয়ে গাছ নিধন দৃশ্য দেখেও এড়িয়ে যান।কারণ হিসেবে তারা বলেন, প্রতিটি নিধন হওয়া গাছের টাকা পান রেঞ্জ কর্মকর্তা। অথচ উক্ত বনাঞ্চলে এসব গাছ বড় করতে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। গাছ বড় করতে লেগেছে দীর্ঘ সময়। অথচ বনের রক্ষক রেঞ্জ কর্মকর্তা কাঠ চোরদের সাথে আতাত করে এসব গাছ অতিঅল্প সময়ে মোটা টাকায় বিক্রি করে দিচ্ছে।

এ বিষয়ে ধোঁয়াপালং রেঞ্জ কর্মকর্তা ডেপুটি রেঞ্জার বেলাল জানান, বালু উত্তোলন ও পাহাড় কাটার বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্হা নিবেন । সম্প্রতি সময় পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2027 peoplewatchbd.com
Design & Developed BY Star Web Host It