বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কাস্টমস কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগটি অনুসন্ধানের বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিয়েছে। বিধি অনুযায়ী রংপুর বিভাগীয় কার্যালয়ের একজন কর্মকর্তার মাধ্যমে অভিযোগটির অনুসন্ধান সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাঠাতে প্রধান কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। তবে, এখনো অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়নি।
ড. আবু নূর রাশেদ আহম্মেদ বর্তমানে ঢাকা কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের কমিশনার। তার আগে মোংলা কাস্টমস হাউস ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (রংপুর), কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি (চট্টগ্রাম) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।