বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
একাধিক সরকারি প্রতিষ্ঠানে দুদকের অভিযান কক্সবাজারে অসাধু রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে দখল হচ্ছে বনভূমি জাহিন ও জামাল উদ্দিন টেক্সটাইলসে বন্ড জালিয়াতির অভিযোগ, ৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন জাল সনদে বিপিসির শীর্ষ পদ, অবসরের পরই নথি গায়েব: অনুসন্ধানে মনি লাল দাশের অঢেল সম্পদের তথ্য লালমাটিয়ায় মেলার নামে হকারদের পকেটকাটা! দোকানপ্রতি ৮০০–১,০০০ টাকা আদায়ের অভিযোগ ১০ দিনে ২৬ লাখ টাকা লেনদেন, বন কর্মকর্তা ও দুই গার্ডের বিরুদ্ধে জিডি কাস্টমস কমিশনার আবু নূর রাশেদ আহম্মেদের দুর্নীতির অনুসন্ধানে দুদক ডেসটিনি ২০০০ লিমিটেডের ঐতিহাসিক পিএসডি কনফারেন্স অনুষ্ঠিত হোটেল দখলচেষ্টার ঘটনায় বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা হোটেল দখলচেষ্টার ঘটনায় বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

লালমাটিয়ায় মেলার নামে হকারদের পকেটকাটা! দোকানপ্রতি ৮০০–১,০০০ টাকা আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

লালমাটিয়ায় মেলার নামে হকারদের পকেটকাটা! দোকানপ্রতি ৮০০–১,০০০ টাকা আদায়ের অভিযোগনিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ ও পেছনের এলাকায় মেলার নামে অস্থায়ী দোকান বসিয়ে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দোকানপ্রতি দৈনিক ৮০০ থেকে ১,০০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ এর আওতাধীন এই এলাকায় কোনো প্রকার বৈধ ইজারা বা অনুমোদন ছাড়াই অর্থ আদায়ের প্রক্রিয়া নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।অভিযোগ রয়েছে, মেলায় দোকান বসানোর সুযোগ দেওয়ার কথা বলে আয়োজক পরিচয়দানকারী একটি চক্র ব্যবসায়ীদের কাছ থেকে রসিদবিহীনভাবে এই অর্থ আদায় করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের পেছনের সড়ক ও সংলগ্ন জায়গায় সারিবদ্ধভাবে অস্থায়ী দোকান বসানো হয়েছে। এসব দোকান থেকে নিয়মিত টাকা আদায় করা হলেও অর্থ আদায়ের বৈধতা, নির্ধারিত সরকারি ফি এবং সংগৃহীত টাকার হিসাব সম্পর্কে ব্যবসায়ীদের কাছে কোনো তথ্য নেই। এমনকি এই মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কিংবা ডিএনসিসির কোনো বৈধ অনুমোদনপত্রও দেখাতে পারেননি আয়োজকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে তাঁরা এমনিতেই খুব কষ্টে দিন কাটাচ্ছেন। অনেক আশা নিয়ে লালমাটিয়ার এই মেলায় দোকান বসাতে এলেও তাঁদের কাছ থেকে দোকানপ্রতি দৈনিক ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। দিনে এত টাকা লাভ করা অসম্ভব হওয়ায় তাঁদের জন্য সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।

ভুক্তভোগীরা আরও জানান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির নাম এ ঘটনায় আলোচনায় আসায় নিরাপত্তার আশঙ্কায় তাঁরা কারও নাম প্রকাশ করতে রাজি হননি। কারও নাম প্রকাশ্যে বললে মারধরের শিকার হতে পারেন কিংবা দোকান তুলে দেওয়া হতে পারে বলে তাঁদের আশঙ্কা।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, অনুমোদনহীনভাবে সরকারি জায়গা বা সড়ক দখল করে মেলা বসানো এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা গুরুতর দণ্ডনীয় অপরাধ। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২ ধারা এবং পঞ্চম তফসিল অনুযায়ী, সিটি কর্পোরেশনের পূর্বানুমোদন বা ইজারা ছাড়া রাস্তা, ফুটপাত বা কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন জায়গায় কোনো স্থাপনা বা দোকান বসানো দণ্ডনীয়। এক্ষেত্রে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিক উচ্ছেদ, জরিমানা ও মালামাল জব্দ করার পূর্ণ এখতিয়ার রাখেন। পাশাপাশি দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৮৩ ও ৩৮৪ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে অবৈধভাবে অর্থ আদায় করা চাঁদাবাজি হিসেবে গণ্য হয়, যার সর্বোচ্চ শাস্তি ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ অনুযায়ী, জনসাধারণের চলাচলের পথ অবরুদ্ধ করে ব্যবসা পরিচালনা করলে পুলিশ সরাসরি আইনানুগ ব্যবস্থা ও মালামাল ক্রোক করতে পারে।এমন পরিস্থিতিতে মেলার আয়োজন ও অর্থ আদায়ের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে লালমাটিয়া মহিলা কলেজ প্রাঙ্গণ ও পেছনে মেলা আয়োজনের বৈধ অনুমোদন যাচাই করা, দোকানপ্রতি ৮০০ থেকে ১,০০০ টাকা আদায়ের বিষয়টি তদন্ত করা এবং আদায়কৃত অর্থ কোথায় জমা হচ্ছে তার স্বচ্ছ হিসাব প্রকাশ করা। একই সঙ্গে মেলার সঙ্গে কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখা, ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুমোদনহীন স্থাপনা হলে আইন অনুযায়ী উচ্ছেদের দাবি জানিয়েছেন তাঁরা।

ভুক্তভোগী ব্যবসায়ীদের ভাষ্যমতে, অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে পরিবার-পরিজনের মুখে খাবার তুলে দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য এবং তাঁরা কোনো ধরনের হয়রানির শিকার হতে চান না। এ বিষয়ে মেলার আয়োজক কমিটির কারও বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অনুমোদনের বিষয়ে জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫, মোহাম্মদপুর থানা এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসন, ডিএনসিসি এবং স্থানীয় থানা পুলিশের দ্রুত তদন্ত ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমেই বিষয়টির সুষ্ঠু সমাধান হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2027 peoplewatchbd.com
Design & Developed BY Star Web Host It